এবার এক প্রচ্ছদের অন্তরমহলে রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর দুটি উপন্যাস। ‘রামমোহন ও সরস্বতীর সতীদাহ।’ এবং ‘কমলালয়ে কালীপ্রসন্ন ও বটগাছে হরি’। রামমোহন এবং কালীপ্রসন্ন কে কোন বাঙালি না চেনে? কিন্তু রামমোহনের জীবনে যখন এসে দাঁড়ায় ‘লা’, যখন ‘ডুংলি’ বলে রামমোহনকে, থাকলোই বা তোমার দুটো বউ, আমার সঙ্গে ঘর বাঁধো ঝরনার ধারে, অরণ্যের পাশে, আর যখন সরস্বতী জ্বলন্ত চিতা থেকে ডাকে তার গল্প! ভালোবাসার রামমোহনকে, তখন তো অন্য গল্প!
অন্য গল্প আছে কালীপ্রসন্নর জীবনেও। তারও তো দুই বউ। তবু ঠাকুরদালানে আদুল গায়ে মহার্ঘ রেশমি শাড়ি আলগা করে কালীপ্রসন্নর পাশে শেরি পান করছে কোন-পাড়ার কেতকীফুল? বিশ বছরের কমলাই বা কেন মরতে এল বরানগরের ভূতের বাড়িতে? নাগেশ্বর কেন এসে বলল লিন্সার দৃষ্টিতে কমলার দিকে তাকিয়ে, এই নিন বিদ্যাসাগরমশাই পঞ্চাশ টাকা পাঠিয়েছেন? আর কঙ্কালসার হরি কেনই বা মাঝরাতে নেমে আসে সুন্দরী কমলার ডাকে বটগাছের গায়ে এক গভীর অন্ধকার গর্ত থেকে? আর দেবেন ঠাকুরের কাছে হরি কী বার্তা নিয়ে যায়? সে তো আরও এক না-জানা গল্প!
রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর দুটি চমক!



Reviews
There are no reviews yet.