‘প্রাণসখা বিবেকানন্দ’ দু-বছরেরও বেশি সময় ধরে, ২০১২ থেকে প্রকাশিত হতে থাকে সংবাদ প্রতিদিন-এ প্রতি রবিবার। উপন্যাসের শুরু ১৮৬৩-র ১২ জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিনে। শেষ ১৯০২-এর ৪ জুলাই তাঁর মহাপ্রয়াণে। এ-বই রঞ্জন লিখেছেন এক অবিস্মরণীয় অন্তর-তাড়না থেকে। অনর্গল এই উপন্যাসের প্রকাশ। নিগূঢ় এই উপন্যাসের অন্তস্রোত। অনন্য এই উপন্যাসের ভাষা ও বিন্যাস। এবং এই উপন্যাসের কেন্দ্রে বিপুল বেদনাবহ্নিত অথচ সংশয়ে-প্রত্যয়ে-হতাশায়-সাফল্যে নিরন্তর জ্যোতির্ময়, মানবপ্রেমে দীক্ষিত চার অভ্রভেদী নায়ক-নায়িকা, পৃথিবী যাঁদের ভুলতে পারবে না কোনওদিন, শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদাদেবী, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা। তিন খণ্ডের ‘প্রাণসখা বিবেকানন্দ’ এই প্রথম প্রকাশিত হল অখণ্ডরূপে। বাংলা সাহিত্যে রঞ্জনের অতুলনীয় অবদান এই কালজয়ী উপন্যাস।
Bengali Books, Novel
Ranjan Rachanabali Vol 2 || Ranjan Bandyopadhyay || রঞ্জন রচনাবলী খণ্ড ২ || রঞ্জন বন্দ্যোপাধ্যায়
₹550.00



Reviews
There are no reviews yet.