, ,

25ti Prapta Bayaskader Galpa || Shirshendu Mukhopadhyay || পঁচিশটি প্রাপ্ত বয়স্কদের গল্প || শীর্ষেন্দু মুখোপাধ্যায়

₹425.00

শেয়ার করুন:

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলম মানেই কোনও মায়াজগতে বিচরণের পাসওয়ার্ড। সেই মায়াভুবনের অনেকখানিই চেনা হয়েও অচেনালাবণ্যে, স্নিগ্ধতায় এবং সর্বোপরি তার হৃদয়স্পশী উষ্ণতায় বুঝি বা অজানা বিস্ময়ঘোরেই তৃপ্ত, সম্মোহিত থাকে অন্তর্মনন।… এমনই আশ্চর্যের জাদুতে উদ্ভাসিত প্রাপ্তবয়স্কদের জন্য লেখা তাঁর গল্পমালা। সেখানে মানুষ-মানুষীর সম্পর্ক নিছক জটিল বা পরকীয়া নয়, বরং তার চাইতেও বিচিত্র কিছু।

ইন্দ্রিয়ের বাসনা-দিয়ে-ঘেরা সেই পৃথিবী মজে আছে কোনও অতিন্দ্রীয়ের হাতছানি-টানে; মোহ-কামনা-পাপ-স্খলন সবকিছুই আক্ষরিক-অর্থের চেয়েও বড়ো এক রহস্যমাখা মানচিত্রে মিশে একাকার; মনের জৈবিক চাহিদা ডেকে আনে বিচিত্রতর চাহিদা-কে।

….লেখকের একান্ত-দর্শনে এইসমস্তই বড়ো মানবিক, বড়ো কোমল; শুধুই ম ম করে আন্তরিকতা…। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লিখন-বৈশিষ্ট্য এরকমই নিজস্ব ও সম্মোহক। লেখকের অবিস্মরণীয় সৃষ্টি-সম্ভার থেকে বেছে নেওয়া হল প্রাপ্তবয়স্ক পাঠকের উদ্দেশ্যে-লেখা ২৫টি অনবদ্য গল্প যা আজকের হয়েও, আদিম এবং চিরন্তন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “25ti Prapta Bayaskader Galpa || Shirshendu Mukhopadhyay || পঁচিশটি প্রাপ্ত বয়স্কদের গল্প || শীর্ষেন্দু মুখোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top