শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো প্রতিভাধর লেখক ছোটদের উপযোগী রহস্য-কাহিনিতে হাত দিলে তা খোলতাই হয়ে-উঠত কতক্ষণ! আর এর সঙ্গে যদি জুটে যায় ছিঁচকে চোরদের সাতসতেরো, তাহলে গল্প একেবারে জমজমাট ক্ষীর- বারবার পড়েও আশ মিটতে চায় না তখন, মনে হয় রহস্যের গোলোকধাঁধার ভিতরেই বসে থাকি নিশ্চিন্তে, বুঁদ হয়ে। ছোটদের জন্য লেখা তাঁর রহস্য গল্পের প্রধান অংশ জুড়ে বসে আছে নিপাট হাস্য-পরিহাস; শিরশিরে রোমাঞ্চের সঙ্গে বিচিত্রতর কৌতুকের মণিকাঞ্চন যোগ। কিশোর মনের অত্যন্ত কাছাকাছি ঘুরে বেড়ান শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা বরদাচরণ-যাঁকে আপাতদৃষ্টিতে কিছুটা অদ্ভুত ও ছিটগ্রস্ত মনে হলেও গল্পের শেষে এসে তাঁর বুদ্ধিদীপ্ত মুনশিয়ানার প্রশংসা না-করে পারা যায় না কিছুতেই। আর রয়েছে করিতকর্মা চোরেরা, বোকা বানাতে বা বোকা হতে যাদের জুড়ি নেই, কিন্তু কোনোভাবেই ক্ষতিকারক নয় তারা। ছোটদের ভালোলাগার মতো একঝাঁক চোর আর রহস্যকে হাত-ধরাধরি করে বসিয়ে দেওয়া হল এই বইতে। শেষ পর্যন্ত না-পড়লে নিস্তার পাবে না কেউ।
Bengali Books, Children, Collections
Chotoder rahasya o chorer Galpo || Shirshendu Mukhopadhyay || ছোটদের রহস্য ও চোরের গল্প || শীর্ষেন্দু মুখোপাধ্যায়
₹250.00



Reviews
There are no reviews yet.