চন্দ্রলেখা সেন হঠাৎ হারিয়ে গেছে। কোথায় গেলো সে ? কয়েকমাস বাদে তার বিয়ে হওয়ার কথা। দল ছেড়ে দিয়েছিলো বলে কি তার পুরোনো মাওবাদী সহযোগীরাই তাকে সরিয়ে দিলো ? নাকি সম্পত্তির লোভে তার সৎমাই খুন করিয়েছে তাকে ? চন্দ্রলেখার আমেরিকাবাসী প্রেমিক পার্থ সান্যাল চন্দ্রলেখাকে খুঁজে বার করার কাজে বেসরকারি গোয়েন্দা আদিত্য মজুমদারকে নিয়োগ করার পর আদিত্য জানতে পারলো হারিয়ে যাবার ঠিক আগে চন্দ্রলেখা দু-দুবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলো। পুরোনো কলকাতা, অভিজাত কলকাতা, পুরুলিয়া, বসিরহাটের ইচ্ছামতি নদী এইসব ছুঁয়ে আদিত্যর তদন্ত যে-সত্যি পৌছালো তা আদিত্যর নিজেরই অবিস্বাশ্য মনে হচ্ছিলো।
Bengali Books, Fiction
CHANDRALEKHA ANTORDHAN RAHASYA || ABHIRUP SARKAR || চন্দ্রলেখা অন্তর্ধান রহস্য || অভিরূপ সরকার
₹300.00



Reviews
There are no reviews yet.