, ,

SHAKESPEAR SOTTI KOTHA BOLO || RANJAN BANDYOPADHYAY || শেক্সপিয়ার সত্যি কথা বলো || রঞ্জন বন্দ্যোপাধ্যায়

₹300.00

শেয়ার করুন:

বাংলা ভাষায় এই প্রথম এমন উপন্যাস।
অনবদ্য, আনপুটডাউনেবল্, গতিময় এই উপন্যাসে রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের নিয়ে যাচ্ছেন ১৫৯৩-এর লন্ডন শহরে।
হারিয়ে-যাওয়া লন্ডনের প্লেগ আর পাপের সেই নোংরা অলিগলিতে কখনও বেতমারা হচ্ছে বেশ্যাদের নগ্ন পিঠে, কখনও টেমস নদীর ধারে রাতের অন্ধকারে কাটা হচ্ছে মাথা, কখনও শুঁড়িখানায় তৈরি হচ্ছে খুনের ছক। এই শহরে দুই মহাকবি, উইলিয়াম শেক্সপিয়র এবং ক্রিস্টোফার মার্লো দুজনেই তিরিশ, কে কার পথ রুখে? শেক্সপিয়র চতুর, বিচক্ষণ, অনন্য প্রতিভার অধিকারী, নিরলস কামুক। মার্লো উন্মত্ত, বেপরোয়া, নাস্তিক, সমকামী, গুপ্তচর, অসামান্য কবি। মার্লো খুন হল শুঁড়িখানায়। যারা উপড়ে নিল মার্লোর চোখ, তাদের কেন দেখা গেল গোপন পরামর্শে বেশ্যাপাড়ার পানশালায় শেক্সপিয়রের সঙ্গে? মহাকবির যৌনজীবন কীভাবে জড়িয়ে জঘন্য অপরাধ, শোচনাহীন অজাচারের সঙ্গে? উপন্যাসটির পাতায়-পাতায় শিউরে ওঠে গতি, মন চিৎকার করে ওঠে, অশ্লীল। অশ্লীল। রঞ্জনের সবচেয়ে উদ্দাম উপন্যাসে গদ্যের দ্রুতি, গবেষণার ঝলক, বিস্ফোরক চমক!

Reviews

There are no reviews yet.

Be the first to review “SHAKESPEAR SOTTI KOTHA BOLO || RANJAN BANDYOPADHYAY || শেক্সপিয়ার সত্যি কথা বলো || রঞ্জন বন্দ্যোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top