,

Sei Sab Lekha : Prasanga Chalachchitra (1976-1990) || Ranjan Bandyopadhyay || সেই সব লেখা প্রসঙ্গ চলচ্চিত্র || রঞ্জন বন্দ্যোপাধ্যায়

₹350.00

শেয়ার করুন:

রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর সেই সব লেখা যা তিনি লিখেছিলেন চোদ্দ বছর ধরে (১৯৭৬-১৯৯০) ‘দেশ’ পত্রিকায়-প্রথম কয়েকবছর নিয়মিত,পরে ছাড়াছাড়াভাবে। সেই সব লেখা আজও অনেকে মনে রেখেছেন, পড়তে চান আরো একবার। যাঁরা পড়েননি তখন, তাঁদের মনে কৌতূহল, কেমন লিখতেন রঞ্জন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে ! কেনই বা বলা হয় বাংলা ভাষায় চলচ্চিত্রের সমালোচনা রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর লেখাতেই খুঁজে পেয়েছিলো নতুন পথ, নতুন স্বাদ, ভাষার নব তির্জকতা, মেধার নব মাত্রা, অন্বেষ আর বিশ্লেষণের নতুন ভঙ্গি, নতুন তীক্ষ্ণ ও শান, নব স্পটটার সাহস এবং সম্পূর্ণ প্রথাবিরোধী শৈলী ? কেন বলা হয় রঞ্জনের চলচ্চিত্র সমালোচনা নিয়ে এসেছিলো সিনেবীক্ষণের নতুন যুগ ? প্রায় চল্লিশ বছরের ওপার থেকে আমরা ফিরিয়ে আনলাম রঞ্জন বন্যোপাধ্যায়-এর সেই সব লেখা যাদের মজা ও মাঞ্জা আজও তেমনি শানিত, যাদের স্মার্টনেস আজও নয় ইস্ত্রিচূত, যাদের ভাষা এখনো আধুনি। সেইসব অনন্য, বিপজ্জনক লেখাকে আঁতুড়েই বোধ করতে চেছিলেন এক বিখ্যাত চিত্রপরিচালক। রঞ্জনকে জানিয়েছিলেন চ্যালেঞ্জ। এর এক বিখ্যাত পরিচালক, কবি ও মননশীল মানুষ, পূর্ণেন্দু পত্রী পাশে এসে দাঁড়ালেন রঞ্জনের। সমর্থনের হাত বাড়িয়ে দিলেন ‘দেশ’ পত্রিকার তৎকালীন সম্পাদক সাগরময় ঘোষ। রঞ্জনের সেই সব লেখায় বাংলা চলচ্চিত্র সমালোচনা বেরিয়ে পড়লো নতুনের অভিযানে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sei Sab Lekha : Prasanga Chalachchitra (1976-1990) || Ranjan Bandyopadhyay || সেই সব লেখা প্রসঙ্গ চলচ্চিত্র || রঞ্জন বন্দ্যোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top