বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬.৬.১৮৩৮-৮.৪.১৮৯৪) এবং কালীপ্রসন্ন সিংহ (ফেব্রুয়ারি ১৮৪০-২৪.৭.১৮৭০) -মাত্র দু-বছরের ছোটবড় দুই বিপ্রতীপ বাঙালি। একজন কলকাতার জোড়াসাঁকোর জমিদার পরিবারের বেপরোয়া, উন্মার্গনামী, বাউন্ডুলে লেখক যিনি লিখতে পারেন হুতোম প্যাঁচার নকশা-র মতো সামাজিক স্যাটায়ার সম্পূর্ণ ছকভাঙা বাংলায়, যিনি গীতা-র অনুবাদ করেন বেশ্যার বিছানায়, পঁচিশ বছর বয়সে করে ফেলেন ‘মহাভারত’-মহাকাব্যের অবিস্মরণীয় অনুবাদ এবং সর্বস্বান্ত হয়ে মদের সঙ্গে মরফিন মিশিয়ে একা পান করেন তাঁর বরানগরের বাগানবাড়িতে আর পৃথিবী ছাড়েন মাত্র তিরিশ বছর বয়সে অমরত্বের জন্য! অন্যজন, উত্তর চব্বিশ পরগনার কাঁঠালপাড়ার ছেলে, তুখড় লেখাপড়ায়, মুখর কামে ও প্রেমে, খুঁজে পান বাংলা ভাষায় উপন্যাস লেখার ভাষা ও কাহিনি, বলতে পারেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার সর্বনাশ করেছেন, যিনি হেরে যান কথায় ও স্মার্টনেসে আপাতমূর্খ শ্রীরামকৃষ্ণের কাছে, যিনি ঋষি হয়েও লিঙ্গু ও কামুক। একই বইয়ে এই দুই অবিস্মরণীয় বাঙালির অচেনা পরিচয় নিয়ে রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর দুঃসাহসী উপন্যাস, যেখানে নবজাগরণের এক বাঙালি ভূতও উপস্থিত!
Bengali Books, Fiction
Bankim – Kaliprasanna O Koyekjon Nari || Ranjan Bandyopadhyay || বঙ্কিম – কালিপ্রসন্ন ও কয়েকজন নারী || রঞ্জন বন্দ্যোপাধ্যায়
₹250.00



Reviews
There are no reviews yet.