চোখের বাহিরে একটি সম্পূর্ণ জীবনধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস। প্রতিটা পাতাতেই ছড়িয়ে রয়েছে অনেক রকম চরিত্র যারা আদতে আমাদের বড়োই পরিচিত।
কখনো তাদের চাওয়া পাওয়া গুলো আমাদেরই মনের গভীরে লুকিয়ে থাকা সূক্ষাতিসূক্ষ অনুভূতিদের প্রতিফলন আবার কখনো তাদের সাথে মিল খুঁজে পাওয়া যায় আমাদের বহু পরিচিত কোন মানুষের। তাই এই উপন্যাস এর সাথে সহজেই একাত্ম হয়ে যেতে পারবেন পাঠক, এই উপন্যাস আসলে জীবনেরই কথা বলে।
উর্মি, আকাশ, আঁখি, তিস্তা, আজিজ, নয়ন, মেঘদের জীবনের গল্পের মাধ্যমে আসলে বারবার ধ্বনিত হয়েছে সমাজের মূলস্রোতে মিশে থাকা ও মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নানা মানুষের কথা।
চোখের বাহিরে আসলে এক স্বপ্ন দেখার আখ্যান, সব হারিয়েও বাঁচা থাকার তাগিদ খোঁজার দলিল, ভালোবাসা আর জীবন দুইই যে বহুমুখী এক যাত্রা সেটাই উর্মি, আঁখি, মেঘ, তিস্তা, অরূপ আকাশ, অনীশ সহ প্রতিটি চরিত্র প্রমান করেছে প্রতিটি পাতায়।
প্রবহমান জীবনের আড়ালেই লুকিয়ে থাকে আর একটা অন্যজীবন সেটাই বারবার বলতে চেয়েছে এই উপন্যাস।
পাঠকবন্ধুরা নিজেদের জীবনের সাথেই মিলিয়ে দিতে পারবেন উপন্যাসের পংক্তিগুলো এই আশা রইলো।



Reviews
There are no reviews yet.