,

Rishi O Rajniti || Nrisingha Prasad Bhaduri || ঋষি ও রাজনীতি ঋষ্যশৃঙ্গ এবং বশিষ্ঠ-বিশ্বামিত্র || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

₹300.00

শেয়ার করুন:

যিনি বলবেন-আমার যা আছে তা সকল দিতে পারিনি তোমারে নাথ, আমার লাজ-ভয়, মান-অপমান, সুখ-দুঃখ ভাবনা-এটা কি অতই সোজা। আমি দেখেছি ইনস্টিংগুলো এমন সূক্ষ্ম-সুচারুভাবে মনের মধ্যে কাজ করে, যা অতি মহান সাধুদেরও রেহাই দেয় না। এক বিশিষ্ট সাধু একদিন ব্যক্তিগত সদালাপে আমাকে বলেছিলেন-সাধু হবার আগে সবচেয়ে বেশি প্রয়োজন ভাল ভদ্রলোক হওয়া। কথাটা শুনতে খুব সহজ বটে, তবে ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয় খুব ভদ্র মানুষের সাধু হয়ে ওঠাটা অনেক সহজ হয়। বস্তুত যে অপমান, জয়-পরাজয়ের দ্বন্দ্বগুলিকে মমত্বের বোধে গ্রহণ করতে পারেন, তাঁর পক্ষে সাধুত্বের প্রয়াসগুলি অনেক বেশি সফল হয়ে ওঠে। বস্তুত সাধু তৈরি করার কোনও কারখানা নেই, হাজার হাজার গুরুদের হাজার হাজার যে আশ্রম আছে, সেগুলিও একটা সীমা পর্যন্ত সাধু তৈরি করতে পারে, কিন্তু সাধু যিনি হন, তিনি সাধু হয়ে ওঠেন এবং সর্বশেষে কঠোপনিষদের চরম কথাটাও বেশ গ্রাহ্য, যাঁকে পরম ঈশ্বর পুরুষ তাঁর ভাবের ভাবুক বলে কৃপা করেন তিনিই তাঁকে পান-যমেবৈষো বৃণুতে তেন লভ্যঃ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rishi O Rajniti || Nrisingha Prasad Bhaduri || ঋষি ও রাজনীতি ঋষ্যশৃঙ্গ এবং বশিষ্ঠ-বিশ্বামিত্র || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top