maya debarati mukhopadhyay deep prakashan (1)

দেবারতি মুখোপাধ্যায়ের “মায়া” আনুষ্ঠানিক বই প্রকাশ অনুষ্ঠান

ওয়ার্ল্ড টাইগার ডে উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামের ঐতিহাসিক প্রাঙ্গণে প্রকাশিত হল দীপ প্রকাশনের নতুন বই মায়া। মহারাষ্ট্রের তাডোবা অরণ্যের কিংবদন্তি বাঘিনী মায়াকে কেন্দ্র করে লেখা এই বই কেবল একটি বন্যপ্রাণের জীবনকথা নয়, এটি বিলীয়মান অরণ্য, বাঘের অস্তিত্বসংকট, মাতৃত্ব, পর্যটনের চাপ এবং মানুষ–বাঘের ক্রমবর্ধমান সংঘাতকে ঘিরে এক গভীর সাহিত্যিক অনুসন্ধান। দেবারতি মুখোপাধ্যায়ের সংবেদনশীল সাহিত্যিক নির্মাণ এবং শিলাদিত্য চৌধুরীর দীর্ঘদিনের অরণ্য-অভিজ্ঞতা, গবেষণা ও আলোকচিত্র, এই দুইয়ের সম্মিলনে তৈরি হয়েছে মায়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণ সংরক্ষণবিদ ও দেশের ‘টাইগার ম্যান’ সুনীল লিমায়ে ও আরো অনেকে। এই বিশেষ উপলক্ষেই যাত্রা শুরু করল দেশের প্রথম অভিনব উদ্যোগ—দুটি Tiger Taxi। কলকাতার রাজপথে বাঘ ও অরণ্য রক্ষার বার্তা ছড়িয়ে দেবে এই বিশেষ ট্যাক্সিগুলি। ইন্ডিয়ান মিউজিয়ামের গৌরবময় প্রাঙ্গণে সাহিত্য, প্রকৃতি ও সংরক্ষণকে একসূত্রে বাঁধা এই আয়োজন আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়। উপস্থিত সকল বিশিষ্ট অতিথি, পাঠক, প্রকৃতিপ্রেমী, শুভানুধ্যায়ী, ইন্ডিয়ান মিউজিয়াম এবং Environ-কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। দীপ প্রকাশনের বিশ্বাস, ‘মায়া’ পাঠকের কাছে শুধু একটি বই হয়ে থাকবে না; এটি অরণ্যের পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এক জরুরি আবেদন হয়ে উঠবে। বাঁচুক বাঘ। বাঁচুক অরণ্য। বাঁচুক আমাদের যৌথ পৃথিবী।

দেবারতি মুখোপাধ্যায়ের “মায়া” আনুষ্ঠানিক বই প্রকাশ অনুষ্ঠান Read More »