গোপন কথাটি রবে না গোপনে। যা ছিল একান্তই নিজের, তা হল সকলের। স্মৃতির সমুদ্দুরে ডুব দিয়ে কত আনন্দ, কত সুখ! সেই আনন্দ-সুখ পাঠকের সঙ্গে অবশেষে ভাগ-বাটোয়ারা হয়ে গেল। পড়ে, জেনে পাঠকেরও কৌতূহল মিটবে, ভালো লাগবে। পাঠক জেনে যাবেন, কীভাবে বাংলা ভাষার প্রথম বার্ষিকী ‘পার্বণী’ খুঁজে পাওয়া গেল, কীভাবেই পাওয়া গেল অবনীন্দ্রনাথের ‘স্বপ্নের মোড়ক’-এর অপ্রকাশিত পাণ্ডুলিপি বা গগনেন্দ্রনাথের ‘ভোঁদড় বাহাদুর’-এর আদি-পাঠ। আড়ালে থাকা এসব সম্পদ উদ্ধার-রহস্যের কাহিনি জেনে কৌতূহলী পাঠকও নিশ্চিতভাবে খুশি হবেন। লেখাগুলি খানিক আত্মজৈবনিক। প্রাপ্তি-অপ্রাপ্তির আনন্দ-বেদনায় পেয়েছে ভিন্নতর ব্যঞ্জনা। কয়েকটি লেখায় রয়েছে বড়ো মানুষের সান্নিধ্য-স্মৃতি। সেই সুখ-স্মৃতির স্পর্শে পাঠক-মনও পুলকিত হবে। একালের বিশিষ্ট শিশুসাহিত্যিক ও গবেষক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের এই লেখাগুলি ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল উত্তরবঙ্গের জনপ্রিয়তম দৈনিক ‘উত্তরবঙ্গ সংবাদ’-এ।
Bengali Books, Classics
Smriti Bismriti || Parthajit Gangapadhyay || স্মৃতি বিস্মৃতি ||পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
₹200.00



Reviews
There are no reviews yet.