রঞ্জন বন্দ্যোপাধায় পেরলেন ৭৬। কুর্নিশ তাঁর রঙিন ও বিতর্কিত সাহিত্যচর্চাকে। সেই সুদীর্ঘ পরিশ্রমী মগ্ন এষণার সোনালি ফসল আমরা একত্রিত করে থরে থরে একটির পর একটি খণ্ডে তুলে দিতে চলেছি পাঠক-পাঠিকার হাতে।
৫০০ পাতার অনন্য রসাভাস।
অনবদ্য রত্নভাণ্ডার। এই বৃহৎ গ্রন্থের রমণীয় অন্তর জুড়ে রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর অবিকল্প অননুকরণীয় গদ্যে আধুনিক চেতনার প্রাতিস্বিক প্রকাশ।
উপন্যাসে নিবন্ধে শ্রুতিনাট্যে রমিত মননের রণাভিযান। বিদগ্ধ সুমিত রসগ্রাহিতার আশ্চর্য মিনাকারি।
আভিজাত্যের রাজঘরানা ভাবনার চলনে।
বৈদুষ্যের সাবলীল সঞ্চার কত না বিষয়ে!
নিজস্ব রানওয়ে থেকে একটির পর একটি বহ্নিত ভাবনার প্রাণময় উড়ান। বিষয় থেকে বিষয়ান্তরে মনোরম মৌতাত। রঞ্জনের সঙ্গে মতে-মতান্তরে এই বই সারাক্ষণ নাছোড় থাকবে ভাষা ও ভাবনার টানে।



Reviews
There are no reviews yet.