Nakshi Kanthar Rahasya || Pradipta Roychowdhury Sen || নকশিকাঁথার রহস্য || প্রদীপ্তা রায়চৌধুরী সেন

₹300.00

শেয়ার করুন:

লক্ষ্ণৌ, নবাব আসফ-উদ দৌল্লার সাধের শহর, একদা রিয়াসত-এ-অবধের রাজধানী, ১৯২১ থেকে সংযুক্ত প্রদেশের রাজধানী এই শহর বর্তমানে উত্তর প্রদেশের রাজধানী। আসগর ওয়াজহত বলেছিলেন ‘জিন লাহৌর নই দেখয়া, ও জমৈয়া ই নই।’ বর্তমান যুগে বলে ‘জিন শাম-এ-অবধ নই দেখয়া, ও জমৈয়া ই নই।’
শাম-এ-অবধ নাকি শান-এ-অবধ।? আজও পুরোনো লক্ষ্ণৌ আপ্রাণ চেষ্টা করে চলেছে অবধের সেই শান-ব-শৌকত বাঁচিয়ে রাখার। নবাবী বংশের বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে চৌকের অলিতে গলিতে। এমনই এক পরিবারে অতিথি হয়ে আসে মধ্যবিত্ত বাঙালি অমিয়। অংকে তুখোড়, ছোটো থেকে ব্যোমকেশ, কিরীটি আর ফেলুদা পড়া অমিয়-র হাতে, ঘটনাচক্রে এসে পড়ে এক নকশিকাঁথা। কোন রহস্য লুকিয়ে আছে সেই শতাব্দী প্রাচীন কাঁথাতে? অমিয় কি পারবে সেই রহস্যের সমাধান করতে নাকি সে নিজেই হারিয়ে যাবে কোনও গোলকধাঁধায়?

Reviews

There are no reviews yet.

Be the first to review “Nakshi Kanthar Rahasya || Pradipta Roychowdhury Sen || নকশিকাঁথার রহস্য || প্রদীপ্তা রায়চৌধুরী সেন”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top