,

Sarala O Sanyasi || Ranjan Bandyopadhyay || সরলা ও সন্ন্যাসী || রঞ্জন বন্দ্যোপাধ্যায়

₹325.00

শেয়ার করুন:

‘সরলা ও সন্ন্যাসী’ রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আরও একটি সুখপাঠ্য, মর্মস্পর্শী উপন্যাস, যার কেন্দ্রে দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগনি, স্বর্ণকুমারীদেবী ও জানকীনাথ ঘোষালের কন্যা সরলা ঘোষাল ও তাঁর প্রাণন ও প্রেরণা এক তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ঠাকুরবাড়ির মেয়ে হয়েও সরলা নিজের পায়ে দাঁড়াবার জন্য চাকরি করলেন মহীশূরে। রবীন্দ্রনাথের হাত থেকে ‘ভারতী’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েও চললেন নিজের মতাদর্শে। দ্রোহিণী হলেন স্বয়ং রবীন্দ্রনাথের বিরুদ্ধে। এই বর্ণময়, বিপুল বিদুষী, সাহসী বাঙালি মেয়েকে ডাক দিলেন বিবেকানন্দ তাঁর সঙ্গে আমেরিকা যেতে। আকাশ ভেঙে পড়ল ঠাকুরবাড়ির মাথায়।

তারপর? কারা পথ আগলে দাঁড়ালেন সরলার? বাধা দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ? অবিশ্বাস্য তবু সত্য!

বর্ণময় নায়িকা সরলার করুণ জীবনই রঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর উপন্যাসের বিষয়। উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ‘প্রতিদিন’-এর ‘ছুটি’-তে প্রতি রবিবার। ‘সরলা ও সন্ন্যাসী’ সেই উপন্যাসেরই পরিবর্তিত ও পরিবর্ধিত রূপ।

বাংলায় সরলা ও বিবেকানন্দকে নিয়ে প্রথম উপন্যাসটি রঞ্জনই লিখলেন তাঁর দ্রুতিময় ও বিভাবিত গদ্যে। রোম্যান্টিক আধ্যাত্মিকতার এ এক অপূর্ব উন্মোচন। আর সেই আলোর তলায় নিয়তির আঁধার।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sarala O Sanyasi || Ranjan Bandyopadhyay || সরলা ও সন্ন্যাসী || রঞ্জন বন্দ্যোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top