~ জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি
~ দীপ প্রকাশন
~ ৩২৫ টাকা
উপন্যাসের বিষয়বস্তু – সম্পর্ক
ছয়টি সামাজিক বিষয়বস্তু নিয়ে সাজানো এই উপন্যাস । স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেম ও বিচ্ছেদ, বাবা ছেলের সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ এর পর সন্তানের মানসিক অবস্থা কী রকম হয় l এই রকমই, বাস্তব জীবনের বেশ কিছু ঘটনার সঙ্গে মিশে গিয়েছে কল্পনা l আর তারই ফসল এই বই l
সূচি ~
মুখ আর মুখোশ
হলুদ রঙl শাড়ী
পাড়ার গন্ধ
ভালো আছি
পরাজয়
বাবা, কেমন আছো ?

মুখ ও মুখোশ –
মুখ্য চরিত্র – সুদর্শন কুন্ডু ও উর্বশী কুন্ডু
প্রেক্ষাপট – দক্ষিণ কলকাতার বাসিন্দা সুদর্শন কুন্ডুর সাথে সমন্ধ করে বিয়ে হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মেয়ে উর্বশীর । বর্তমানে সুদর্শন বাবু ম্যানচেস্টার ইউনাইটেডের বাসিন্দা । আপাদমস্তক সুখী দাম্পত্য জীবনে ঝামেলার সূত্রপাত হয় যখন সুদর্শন বাবুর দাদার ব্যবসাতে উর্বশী দেবী যোগ দেন এবং ওঁরা জানতে পারেন যে ব্যবসা টি পুরোপুরি জালিয়াতি করে তৈরি । পরবর্তী কালে উর্বশী দেবী পারিবারিক চক্রান্তের জেরে আইনী জটিলতায় জড়িয়ে যান । পরের পর্বের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী । উর্বশী দেবী সন্তান সম্ভবা হয়ে পড়েন , তাদের একটি পুত্র সন্তান ও হয় কিন্তু পারিবারিক চক্রান্তের জেরে উর্বশী দেবী আবারও আজ আইনের সাহায্যপ্রার্থী ।
হলুদ রঙl শাড়ী –
মুখ্য চরিত্র – সবুজ ও রাজনন্দিনী
মা ও স্ত্রীর মনোমালিন্যর জেরে সবুজ ও রাজ নন্দিনীর বিচ্ছেদ হয়ে যায় l সন্তান নিয়ে সবুজের স্ত্রী আলাদা ভাবে থাকতে শুরু করে l কোর্টে মামলা চলাকালীন সবুজের আত্ম উপলব্ধি ও তাদের আবার ও এক হওয়া নিয়ে এই গল্প l
পাড়ার গন্ধ –
মুখ্য চরিত্র – অম্বুজাক্ষর
পাড়ার মধ্যে ঘটতে থাকা কিছু ঘটনা নিয়ে এই গল্প l
ভালো আছি –
মুখ্য চরিত্র – সীমা ঘোষ, রঞ্জন ঘোষ ও তাদের মেয়ে l
পয়ত্রিশ বছর সংসার করার পর স্ত্রী আর স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স চাইছে l আদালতের রায়ে সীমা দেবী যখন দিশেহারা তখনই ওনার জীবনে ঘটে আকস্মিক এক ঘটনা l
পরাজয় –
মুখ্য চরিত্র- প্রদোষ সেন ও তার পরিবার l
মিথ্যা বধূ নির্যাতনের শিকার হয়ে শেষ হয়ে যায় একটি পরিবার l
ভালো আছো বাবা?
মুখ্য চরিত্রে অনেক জন তাই আর আলাদা আলাদা ভাবে নাম উল্লেখ করলাম না l
অপত্য স্নেহ নিয়ে এই গল্প l
ছয়টি গল্পই এই সমাজের বাস্তবতা নিয়ে লেখা l দীর্ঘ অবসাদ জুড়ে থাকা লেখা l মন কেমনের গল্প l
রেটিং – ৯/১০



