ভারতবর্ষ হলো পৃথিবীর অন্যতম বৈচিত্রময় দেশ। এই দেশের পরতে পরতেই লুকিয়ে আছে নানা রহস্য, মিথ, লোককথা। ভারতের এমন বহু জায়গা আছে যেগুলিকে আজও মনে করা হয় সাক্ষাৎ অভিশপ্ত বা ভৌতিক জায়গা। সাধারণ মানুষ বিশ্বাস করেন সেই জায়গা গুলিতে রয়েছে অপশক্তির বাস। এমনই পাঁচ রহস্যময় অভিশপ্ত জায়গার কথা উঠে এসেছে এই বইয়ের পাতায়। কখনো উঠে এসেছে আধুনিক ব্যাঙ্গালোর শহরের পরতে লুকিয়ে থাকা এক লোক প্রচলিত ভৌতিক আখ্যান, কখনও আলোচিত হয়েছে হিমাচল আর বর্ষপ্রাচীন অভিশপ্ত জেল ও কবরস্থানের কথা, কখনও বা উঠে এসেছে মুসৌরির এক রক্তখেকো খনির প্রসঙ্গ। এই বইতে উঠে এসেছে তামিলনাড়ুর সরকার স্বীকৃত ভৌতিক শহরের কথা আবার রাজস্থানের বিলাসবহুল অলৌকিক ঘটনা সম্বলিত রিসোর্টের উপাখ্যানও।
তবে শুধু নন-ফিক্শন এর তথ্য নয়, এই বইতে রয়েছে পাঁচটি বড়ো ফিক্শন বড়ো গল্পও যে গল্পগুলির প্রতিটিই তৈরী হয়েছে সত্যিইকারের ভৌতিক বা অভিশপ্ত জায়গার প্রেক্ষাপটে। ভারতের অনেক না জানা অভিশপ্ত জায়গার কথা ও সেই পটভূমিতে রচিত পাঁচটি বড়ো গল্পই হলো এই বইয়ের মূলধন।
Bengali Books, Fiction
ATANKER NEPATHYE || Pallabi Sengupta || আতঙ্কের নেপথ্যে || পল্লবী সেনগুপ্ত
₹250.00



Reviews
There are no reviews yet.