,

BANGLAR LOKOSANSKRITIR SAMAJTOTTO || BINOY GHOSH || বাংলার লোকসংস্কৃতির সমাজতত্ত্ব || বিনয় ঘোষ

₹200.00

শেয়ার করুন:

আমাদের সুয়োরানি রাজবাড়িতে সুখে থাকে। কিন্তু সে বন্ধ্যা, নিষ্ফলা। রবীন্দ্রান্থের ভাষায়, ‘এত কাল এত যত্নে এত সম্মানে সে মহিষী হইয়া আছে কিন্তু তাহার গর্ভে আমাদের একটি সন্তান জন্মিল না। তাহার দ্বারা আমাদের কোনো সজীব ভাব আমরা প্রকাশ করিতে পারিলাম না।’ আমাদের দুয়োরানীর দারিদ্রলাঞ্জিত ঘরেই গর্বের সন্তানের জন্ম। এই ধুলোমাটিমাখা শিশু হলো প্রকৃত দেশজ ভাব ও ভাষায় রচিত বাংলা সাহিত্য। রবীন্দ্রনাথ বলেন, ‘আমরা যদি এই অভূষিত ধূলিমলিন শিশুটিকে বক্ষে তুলিয়া লইয়া অহংকার করি, ভরসা করি কেহ কিছু মনে করিবেন না।’
সমাজতাত্ত্বিক বিনয় ঘোষ সেই ধূলিমলিন শিশুকে বুকে তুলে নিয়েছেন। শুধু সাহিত্য নয়, বাংলার সংস্কৃতির নানা স্তরে বাড়িয়ে দিয়েছেন লালনের হাত। ব্রতকথা ও আলপনা, বাঁকুড়ার হাতি-ঘোড়া ও মনসার ঘট, ডোকরাশিল্প, পটশিল্প ও পটের গান, চণ্ডীমণ্ডপ ইত্যাদির সমাজ-নৃতাত্ত্বিক আলোচনার সার এই গ্রন্থ। লোকসংস্কৃতির সংকটের চেহারাটিও লক্ষ্য করেছেন লেখক।

Reviews

There are no reviews yet.

Be the first to review “BANGLAR LOKOSANSKRITIR SAMAJTOTTO || BINOY GHOSH || বাংলার লোকসংস্কৃতির সমাজতত্ত্ব || বিনয় ঘোষ”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top