খুনসুটি ও দুষ্টুমিতে পরিপূর্ণ প্রাণবন্ত যে চরিত্র দুটি বিগত ছয় দশক ধরে বাচ্চা থেকে বুড়ো আপামর বাঙালি মনকে নিজেদের শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে, রোগা ও মোটা সেই দুই মানিকজোড়ই হল হাঁদা আর ভোঁদা। পদ্মশ্রী নারায়ণ দেবনাথ প্রায় ৫৫ বছর ধরে একহাতে চালিয়ে নিয়ে গিয়েছিলেন এই সিরিজ।
নারায়ণবাবু তাঁর তুলি-কলমের আঁচড়ে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন সেকালের বাংলার রূপরেখা যা আজ, এই ষাট বছর পরেও, দারুণভাবে প্রাসঙ্গিক। সবচেয়ে উল্লেখযোগ্য সেকালের সমাজ সংস্কৃতি থেকে শুরু করে জীবনযাত্রা, বাস্তবের সঙ্গে সঙ্গেই তাঁর কাজেও এসেছে আধুনিকতার ছোঁয়া। বাঙালির ফুটবল, ক্রিকেট, ঘোড়দৌড় ও বিবিধ খেলা- কী নেই। এসব যেমন স্থান পেয়েছে, তেমনি বারোয়ারি দুর্গা পূজা, কালী পূজা বা বিভিন্ন পার্বণকে কেন্দ্র করে নানা ঘটনাও ফুটে উঠেছে তাঁর অনন্যসুন্দর রেখাচিত্রে। তিনি বাংলার চালচিত্র ও জীবনযাত্রাকে হাস্যরসের মোড়কে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যার উদাহরণ সমসাময়িক এবং পরবর্তী সময়েও কমিক্স মাধ্যমে খুব কমই দেখা গেছে। সেইজন্যই তাঁর কাজের নিপুণতার সঙ্গে পাল্লা দেওয়ার প্রসঙ্গ আসলে অ্যাসটেরিক্স বা টিনটিন জাতীয় বিদেশি কমিকসের প্রসঙ্গ চলে আসে। সেইসঙ্গে মজাদার সব ডায়ালগ আর চরিত্রের নামকরণের মধ্যেও হাসির খোরাক বর্তমান। সময়ের সঙ্গে সঙ্গে হাঁদা ভোঁদার চরিত্রের রূপরেখার বিবর্তনও লক্ষণীয়।
সেসময় কাঠের ব্লক-এর মাধ্যমে কমিক্স প্রিন্ট হত, তাই একাধিক প্রিন্টের পরে কিছু সংখ্যায় কালি ধেবড়ে যাওয়ার একটা প্রবণতা ছিল। ১৩৬৯ থেকে ১৩৮০ সন পর্যন্ত হারিয়ে যাওয়া,
পোকায় কাটা, দুষ্প্রাপ্য এই বিপুল কাজকে এই বইতে সম্পূর্ণরূপে ডিজিটালি ঠিক করা হয়েছে, মুছে যাওয়া, ধেবড়ে যাওয়া অস্পষ্ট অংশগুলিকে পুনরায় ঠিক করার কাজ বিদেশে হলেও অন্তত এ বাংলায় বিরল। সেই শ্রমসাধ্য কাজ দীর্ঘ দেড় বছরের অধিক সময়ে একদম ঝকঝকে ও নতুন অবস্থায় ফিরিয়ে আনার কাজে আমাকে সাহায্য করেছেন আমার সহধর্মিণী শ্রীমতী জয়তী পাল ঘোষ। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহ ও সম্পাদনায় কাল ক্রমানুযায়ী ধারাবাহিকভাবে হাঁদা ভোঁদা কমিক্স এই প্রথমবার সংকলিত হল।
এই সংকলনটি আপনার ফেলে আসা অতীতকে স্মরণ করাতে বাধ্য করবেই।
Bengali Books, Children, Comics
Handa Bhonda Sonay Sohaga Vol. 1 || Narayan Debnath || হাঁদা ভোঁদা সোনায় সোহাগা খণ্ড ১ || নারায়ণ দেবনাথ
₹400.00



Reviews
There are no reviews yet.