,

Harano Moti || Moti Nandi || হারানো মতি || মতি নন্দী

₹600.00

শেয়ার করুন:

বাংলা ১৩৭৬ সালের শারদীয় আনন্দবাজার পত্রিকা-তে প্রকাশিত হয়েছিল মতি নন্দীর ‘দুঃখের বা সুখের কাছে’ উপন্যাসটি। অতঃপর উপন্যাসটি বই আকারে দুই মলাটের মধ্যে ছেপে বেরোয় ১৩৭৭ সালে (ইংরেজি১৯৭০ সালে)। এই বইটি পড়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় মন্তব্য করেন “মতির এই লেখা পড়ার পর আর কিছু লিখতে ইচ্ছা করে না, এরপর আর কোনো লেখা হয় না।” ভাবুন একবার!! কিন্তু সেই বইটাও কিনা বই বাজার থেকে বেমালুম হাওয়া হয়ে গেল? এই সংকলনে ফিরিয়ে আনা হয়েছে সেই প্রবাদপ্রতিম উপন্যাসটিকেও। মতি নন্দীর গল্প-উপন্যাস-নিবন্ধের হারিয়ে যাওয়া মণিমাণিক্যগুলি বিস্মৃত অতীতের তোরঙ্গ থেকে উদ্ধার করে এনে সাজিয়ে দেওয়া হল বাংলা সাহিত্যের একালের অনুসন্ধিৎসু পাঠকের দরবারে এই ‘হারানো মতি’ সংকলনের মাধ্যমে।

মতি নন্দীর বিস্মৃত-প্রায় ৭টি উপন্যাস, ৬টি গল্প, স্মৃতিকথা ও খেলা বিষয়ক একটি লেখা দিয়ে সাজানো হল এই বই। ‘দীপ প্রকাশন’ থেকে বাংলা সাহিত্যের কিংবদন্তী কথাশিল্পী মতি নন্দী সৃষ্ট গদ্য সাহিত্যের যে সামগ্রিক সম্ভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই বইটি সেই সম্ভারের একটি উল্লেখযোগ্য অঙ্গ অর্থাৎ মতি নন্দীর ‘গল্প সমগ্র’ ও ‘উপন্যাস সমগ্র’-এর পরিপূরক গ্রন্থ।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Harano Moti || Moti Nandi || হারানো মতি || মতি নন্দী”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top