মানুষের অন্যতম চমকপ্রদ সৃষ্টি নিঃসন্দেহে দেবতা। জগৎ ও জীবনের রহস্য জানবার জন্য, একান্ত প্রয়োজনের তাগিদে মানুষ যুগে যুগে অসংখ্য দেবতার কল্পনা করেছে। অনেক দেবতার মূর্তি তৈরি করে পুজো করেছে। আবার কালান্তরে অনেক দেবতার প্রয়োজন ফুরিয়েছে বলে লোকসাধারণ তাঁদেরকে বিস্মৃত হয়েছেন। দেবতা সৃষ্টি ও বিলুপ্ত হওয়ার পাশাপাশি একাধিক লোক-উৎসব, লোকজ রীতিনীতি লুপ্ত হয়ে গেছে। অনেক দেবতার মান মর্যাদা গৌরব পরিবর্তিত হয়েছে। প্রস্তুত গ্রন্থটির দুটি ভাগ। প্রথম ভাগে রয়েছে, লুপ্ত ও লুপ্তপ্রায় দেবতার স্মৃতি ও সন্ধান, লুপ্ত বর্ণাঢ্য লোক-উৎসবের বিবরণ। পোড়ামাটির লুপ্ত ও লুপ্তপ্রায় দেবদেবীর বর্ণনা। বৈদিক পৌরাণিক ও লৌকিক স্তরের অসংখ্য লুপ্ত ও লুপ্তপ্রায় দেবতার কথা। বাংলার হারিয়ে যাওয়া লোক-উৎসব রীতি নীতির কথা। দ্বিতীয় পর্বে আছে খুঁটিদেবতা, পেশাজীবীদের দেবতা, শাসনদেবতা, যক্ষ যক্ষী, আসুরীদেবী, বহুপুত্রিকা, সুরাদেবী পণ্ডাসুর নৈগমেশ ইত্যাদি বিলুপ্ত দেবতা সংক্রান্ত মনোজ্ঞ আলোচনা। কীভাবে বিলুপ্ত দেবতার স্মৃতি আজও টিকে আছে লোকায়ত স্তরের দেবদেবীর পুজোর মধ্যে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে ক্ষেত্রসমীক্ষার নিরিখে। কৌতূহল উদ্রেককারী সেই বিস্মৃতপ্রায় দেবখণ্ডের উপর ভিত্তি করে লেখা হয়েছে তথ্যনিষ্ঠ গ্রন্থ- ‘লুপ্ত দেবতা বিলুপ্ত উৎসব: স্মৃতি ও সন্ধান’।
Bengali Books, Religion & Spirituality
Lupto Debota Bilupto Utsab || Swapan Kumar Thakur || লুপ্ত দেবতা বিলুপ্ত উৎসব || স্বপনকুমার ঠাকুর
₹300.00



Reviews
There are no reviews yet.