“মা” শব্দটা খুব ছোট্ট হলেও এর অর্থ বিশাল তাই না? ঠিক একটা বাক্যে মা এর সংজ্ঞা দেওয়া যায় না! যে জন্ম দেয় সে-ই কি শুধু মা? যে মমতায় আপন করে নেয়, মাতৃস্নেহে পালন করে সে-ও তো মা! দেবকী আর যশোদার গল্প তো সর্বজনবিদিত! এই উপন্যাস অনেক মানুষের গল্প বলে। বলে অনেক মায়ের গল্প। যেকোনো পরিবারে সন্তানসুখ বড়োই কাম্য! কিন্তু ভাগ্যের পরিহাসে যদি কেউ সেই সুখ থেকে বঞ্চিত হয় তবে দোষ কি তার? ভাগ্য বা শারীরিক অসুস্থতা কোনোটার ওপরই সেই মানুষটার জোর থাকে না। কিন্তু সমাজ সংসার পরিবার সবাই কেন তাকেই দোষী প্রতিপন্ন করে? একটা সন্তানকে ঘিরেই সংসারের সব সম্পর্কের সমীকরণ মুহূর্তে পালটে যেতে পারে!



Reviews
There are no reviews yet.