, , ,

NIRBACHITA GALPA VOL 2 || ARPITA SARKAR || নির্বাচিত গল্প খণ্ড ২ || অর্পিতা সরকার

₹450.00

শেয়ার করুন:

কথাতেই আছে গল্পের গরু নাকি গাছে ওঠে! কিন্তু সব গল্পের চরিত্ররা গাছে ওঠে না। কিছু গল্পের চরিত্ররা মাটিতে শক্ত করে পা দিয়ে দাঁড়িয়ে নিজেদের গল্প বুনে চলে। নিজেদের স্বপ্নপূরণের লড়াই লড়ে চলে বাস্তবের সমস্ত ঘাত-প্রতিঘাতকে উপেক্ষা করেই। প্রেমের হাতছানি, সম্পর্কের দোলাচল, পারিবারিক দায়িত্ব, বন্ধুত্বের ভাঙাগড়া, জীবিকাহীন জীবনের সমস্যা নিয়ে এ গল্পের সব চরিত্র গড়ে উঠেছে চূড়ান্ত বাস্তবতায়। তবুও দৈনন্দিন সমস্যার মাঝে এরা খুঁজে পায় একটুকরো সুখ, দিনের শেষে এক মুহূর্তের শান্তির জন্য ছুটে যায় প্রিয়জনের কাছে। জীবনের ওঠা-পড়া, পাওয়া-নাপাওয়া নিয়েই “নির্বাচিত গল্প-২” এর সূচীপত্র সেজে উঠেছে।

ব্রেকআপের কষ্টের পরেও দ্বিতীয়প্রেম এসে ধরা দেয় কারোর কাছে, আবার কেউ কেউ প্রথম প্রেমের স্মৃতি বহন করে চলে আজীবন। কেউ অনাথাশ্রম থেকে পরিবারে প্রবেশ করে, আবার কেউ পরিবার হারিয়ে বৃদ্ধাশ্রমে। জীবনের প্রতিটা সিঁড়িতে নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে এ বইয়ের ছোটগল্পগুলি লেখা হয়েছে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “NIRBACHITA GALPA VOL 2 || ARPITA SARKAR || নির্বাচিত গল্প খণ্ড ২ || অর্পিতা সরকার”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top