পাঠক যখন গল্পের কোনো চরিত্রের সঙ্গে নিজের জীবনে ঘটে চলা ঘটনার মিল পান তখন সে গল্প হয়ে ওঠে জীবন্ত।
কালো অক্ষরে লেখা কোনো ঘটনার সঙ্গে যখন মিলে যায় পাঠকের অভিজ্ঞতা তখন সে গল্প আর দুই মলাটে বন্দী না থেকে হয়ে ওঠে জীবনের গল্প। অনুভূতিগুলো তখন প্রাণ পায়। “নির্বাচিত গল্প-৩”-এর ছোটগল্পগুলি কিছুটা এমনই। এ গল্প পড়ার পর পাঠকের মনে হবে, এ চরিত্রের জীবনের ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে আমারই অতীত বা বর্তমান। কাকতালীয় কোনো ঘটনা দিয়ে রচিত হয়নি এই গল্পগুলি। চেনা-অচেনা মানুষের জীবনের গল্প বলেছেন লেখিকা এ বইতে।
“নির্বাচিত গল্প-৩”-এ কিশোর মনের গল্পও যেমন আছে, তেমনি আছে তারুণ্যের উচ্ছ্বাস, আছে প্রৌঢ়ত্বের দৃঢ়তা।



Reviews
There are no reviews yet.