‘তনাতে বিস্তার্থতে জ্ঞানমঅনেন ইতি তন্ত্রম (সেই শাস্ত্র যার দ্বারা জ্ঞানের বিস্তার করা হয়) কায়িক আগম, শৈব এবং সিদ্ধান্ত।
তন্ত্র শব্দের সাথে তনু শব্দের সাথে সম্পর্কিত। তনু অর্থাৎ শরীরকে নিমিত্ত করে জ্ঞানের আহরণ এবং প্রসার, এই হল তন্ত্রের মূল কথা। খ্রিষ্টীয় পঞ্চম শতকের শেষে, ভারতবর্ষে এই সাধনার প্রসার ঘটে। মূলতঃ বোদের শেষাংশ থেকে উদ্ভুত এই বিদ্যাকে বলা হয় ‘আগম’। হিন্দু ঐতিহ্যে, তন্ত্র প্রধানত শাক্ত সম্প্রদায়, শৈব সম্প্রদায় এবং কিছু ক্ষেত্রে বৈষ্ণব পরম্পরার সাথেও যুক্ত।
আমার কাহিনীর মধ্যে কেন্দ্রীয় চরিত্রে আছেন একজন নিখাট গৃহী গুপ্ত সাধক। যিনি গুরুর কৃপায় এবং সাহচর্যে নিজেকে ধীরে ধীরে নিয়ে গেছেন এক অতীন্দ্রিয় জ্ঞানের জগতে। তিনি সিদ্ধিলাভ করেছেন নাকি করেন নি, বা কতটা সিদ্ধিলাভ করেছেন, সে প্রসঙ্গ এই খণ্ডে উল্লিখিত নেই। কারণ সে কাহিনী আরও বিস্তারিত, আরও ঘটনাবগুল।
আমার কাহিনীতে যদি আর পাঁচটা ভূতের গল্পের খোরাক খোঁজেন, তাহলে হতাশ হবেন। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, আত্মা এবং প্রেত দুইয়ের সাথেই বাজার চলতি ভূতের গল্পের কোনো মিল নেই। কিন্তু যদি মনে করেন, আত্মার ক্ষমতা সম্পর্কে উৎসুক, তাহলে এই বই আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দেবে। এই বইটা বর্ণিত সব কিছুই বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। সেই অভিজ্ঞতা যে কারোরই হতে পারে, কেন্দ্রীয় চরিত্রের অথবা তাকে ঘিরে থাকা অন্যান্য চরিত্রেরও।
এই বিক্ষিপ্ত কাহিনীগুলোকে একত্রিত করে বই হিসেবে প্রকাশ করার মূল উৎসাহ প্রাতৃপ্রতিম গৌরব অধিকারীর। আমার গুরু’ শ্রী রমেন্দ্রনাথ বসু, পরমগুরু শ্রীতারাক্ষ্যাপা বাবা এবং মহাগুরু শ্রী বামদেব ব্রহ্মচারী বাবার অসীম আশীর্বাদ না থাকলে এই কাহিনীগুলো রচনা করা সম্ভব হতোনা। ধন্যবাদ পাওনা কলকাতার প্রাচীনতম পানশালা সাউ বার কর্তৃপক্ষের। অজস্র ধন্যবাদ সেই সকল অগণিত পাঠক পাঠিকাদের, যাঁরা প্রথম প্রকাশ থেকেই অনুষ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধায় এই কাহিনীগুলোকে আপন করে নিয়ে এসেছেন। আমার মা এবং পরলোকগত বাবার আশীর্বাদ এবং প্রিয়জনের ভালোবাসার জন্যই সম্ভব হল এই বইয়ের প্রকাশ।।
ভালো থাকুন। ভালো পড়ুন। ভালো করুন। ভালোবাসুন। ভালো থাকুন। ভালো রাখুন।
Bengali Books, HORROR
Nirbhiker Tantra Sadhana || Soumitra Kunal || নির্ভীকের তন্ত্রসাধনা || সৌমিত্ৰ কুণাল
₹250.00



Reviews
There are no reviews yet.