তিনি চলচ্চিত্রের রাজরানি। কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন। চিরতরে তিনি চলে গিয়েছেন ঠিকই, তাঁর অমোঘ আকর্ষণ আজও এতটুকুও কমেনি। তাঁকে ঘিরে এখনও অগুনতি ভক্তের জানার আগ্রহ অপরিসীম। কাননদেবীর পর সুচিত্রা সেন ছাড়া আর কোনও অভিনেত্রী এভাবে আমজনতাকে উদ্বেলিত করতে পারেননি। অসংখ্য চরিত্র তাঁর মর্মস্পর্শী অভিনয়ের গুণে অনন্য মাত্রা পেয়েছে।
কালের বিচারে কষ্টিপাথরে যাচাই হয়ে খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। অগ্নিপরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে জীবিতকালেই কিংবদন্তি আখ্যা পেয়েছেন।
মহানায়িকার ঘটনাবহুল আশ্চর্য জীবনকথা যেন রূপকথার মতোই। বইয়ের পাতায় পাতায় রোমাঞ্চকর ঘটনার ঘনঘটা। অভিনয়ের পাশাপাশি তাঁর আধ্যাত্মিক জীবনও কম আকর্ষণীয় নয়।
পুজো-আচ্চায় বাকি জীবন অতিবাহিত করেছেন এক সাধিকার মতোই।
হাসপাতালের বেডে শুয়ে মহানায়িকার শেষ কয়েকটা দিন কীভাবে কত কষ্টের মধ্য দিয়ে কেটেছে তাও জানা যাবে। সুচিত্রা সেন। তাঁর তুলনা তিনিই।
মহানায়িকাকে নিয়ে সুমন গুপ্তর জনপ্রিয় বই ‘যেজন আছেন নির্জনে’ নব কলেবরে পরিমার্জিত এবং পরিবর্ধিতরূপে প্রকাশিত হল আবার। মহানায়িকার অগণিত ভক্তের জন্য দীপ প্রকাশনের
এ এক অনন্য উপহার।
এ বইয়ের আরেকটি আকর্ষণ মহানায়িকার প্রচুর সাদাকালো অমূল্য ছবি।
Bengali Books, Biography
Kingbodonti Mohanayikar Ashchorjo Jibonkotha Suchitra Sen || Suman Gupta || কিংবদন্তি মহানায়িকার আশ্চর্য জীবনকথা সুচিত্রা সেন || সুমন গুপ্ত
₹475.00



Reviews
There are no reviews yet.