ঠাকুরবাড়ি নিয়ে বানানো গল্প, মিথ্যাচারিতা নয়। আমরা সত্যের মুখোমুখি। ঠাকুরবাড়ির সত্যকথন।
দ্বারকানাথ বিলাস-বৈভবে ব্যস্ত থাকতেন, আপাতভাবে তাঁকে হয়ত আমরা এরকমভাবেই জানি। জানায় খামতি আছে। বেলগাছিয়ার বাড়িতে যে বিনোদনের আয়োজন, সে আয়োজনের অন্য উদ্দেশ্য ছিল। মানুষটিকে আমদের সঠিকভাবে জানা হয়নি। শিশুর মুখে একটু হাসি দেখার জন্য দ্বারকানাথ কেন ব্যাকুল হয়েছিলেন? ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে মহর্ষি দেবেন্দ্রনাথ কী দুঃসংবাদ পেয়েছিলেন? মহর্ষি কাকে দিয়েছিলেন সোনার কলম? কেনই বা দিয়েছিলেন? ঠাকুরবাড়ির পুরুষদের মধ্যে সব থেকে রূপবান কে ছিলেন? খামখেয়ালিপনাতেই বা কে এগিয়ে?
বোটে করে চলেছেন। সঙ্গে ইয়ারদোস্ত-বন্ধুবান্ধব। তাস খেলা সবে জমে উঠেছে। হঠাৎই কী হল, খানকয়েক তাস ফেলে দিলেন গঙ্গার জলে। কার এই খামখেয়ালিপনা? এমন কাণ্ড কে করতে পারেন? গগনেন্দ্রনাথের ছেলে ‘গুপু’র বিয়েতে মেয়েমহলে হয়েছিল খেমটা নাচ, পুরুষমহলে বাইনাচ। এমন নাচানাচির খবর পেলে সত্যিই অবাক হতে হয়। অবাক-করা ঘটনা এমন কতই তো আছে। পদ্মার জলে ঝাঁপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ। কী উদ্ধার করতে স্রোতস্বিনী পদ্মায় ঝাঁপিয়ে পড়েছিলেন কবি? মংপু থেকে কে কবিকে কমলালেবু পাঠিয়েছিলেন? মৈত্রেয়ী দেবী? রবীন্দ্রনাথ রাণুর বিয়েতে কী দিয়েছিলেন? সত্যি, ভাবা যায় না। দিয়েছিলেন এক আলমারি বই। মৃণালিনী দেবীর মৃত্যু হয়েছিল কীসে? মৃণালিনীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ একাধিক বিবাহ-প্রস্তাব পেয়েছিলেন। কেনই বা সেসব নাকচ করেছিলেন? কী ছিল সেই চিঠিতে, উত্তর লিখতে গিয়ে উত্তেজনায় রবীন্দ্রনাথের হাত কেঁপেছিল?
ঘটনার ঘনঘটায় এ বই জানার, এ বই উপভোগ করার। ঠাকুরবাড়ি নিয়ে আলো-আঁধারি কম নেই। আঁধার সরে যায়, আলোকিত ঠাকুরবাড়ির সামনে গিয়ে আমরা নতমস্তকে দাঁড়াই।
Bengali Books, Literature
Thakurbarir Satyakathan || Parthajeet Gangopadhyay || ঠাকুরবাড়ির সত্যকথন || পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
₹275.00
Categories: Bengali Books, Literature
Tags: Parthajeet Gangopadhyay, Thakurbarir Satyakathan
Brand: Deep Prakashan
Be the first to review “Thakurbarir Satyakathan || Parthajeet Gangopadhyay || ঠাকুরবাড়ির সত্যকথন || পার্থজিৎ গঙ্গোপাধ্যায়” Cancel reply



Reviews
There are no reviews yet.