শক্তিক্ষেত্র বাংলা, কালীক্ষেত্র বাংলা। মহাতীর্থ কালীঘাট থেকে মহাপীঠ তারাপীঠ। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী থেকে আদ্যাপীঠের মা আদ্যা। আমাদের হৃদয় জুড়ে থাকা এইসব দেবীদের নাম ফেরে মানুষের মুখে মুখে। কিন্তু আদি শক্তির মতোই মা কালীর রূপও অসীম। গোটা বাংলা জুড়েই ছড়িয়ে রয়েছে আরও অজস্র জাগ্রত মা কালী। তিনি কোথাও চতুর্ভুজা, আবার কোথাও দ্বিভুজা, এমনকি আছে অষ্টভুজা মা কালীও। কোথাও তিনি ত্রিমুখী, কোথাও বা অধিষ্ঠিতা সঙ্গমরতা রূপে, আবার কোথাও তাঁর বৃক্ষ রূপ। স্থানভেদে এমনই বৈচিত্র্যময় দেবী। বিচিত্ররূপিনী মা কোথাও পূজিতা হন কালীরূপে আবার কোথাও অন্য রূপ- যেমন চণ্ডী বা বিশালাক্ষী, কৃষ্ণকালী ইত্যাদি রূপে পুজো পান। কোথাও তিনি প্রচণ্ডরূপিনী আবার কোথাও স্নিগ্ধ সৌম্য তাঁর রূপ। বিচিত্র সব বিগ্রহ, সঙ্গে বিচিত্র তাঁদের ইতিহাস এবং বৈচিত্র্যময় জনশ্রুতির মিশেল যথেষ্ট চিত্তাকর্ষক। এই বইয়ের প্রথম খণ্ডে ছিল শহর কলকাতা ও হুগলী জেলার মা কালীর তথ্যসম্ভার। এই দ্বিতীয় খণ্ডে রয়েছে উত্তর চব্বিশ পরগণা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার দুই শতাধিক বিবিধ বৈচিত্র্যময় কালী ও শক্তি মন্দিরের সুলুকসন্ধান। সঙ্গে লেখকের ক্ষেত্রসমীক্ষালব্ধ অভিজ্ঞতা ও নানান ছবির সমাহার সংকলিত হয়েছে এই দুই মলাটে।
Bengali Books, Religion & Spirituality
Banglar Shaktikatha O Kalikatha Vol. 2 || Samudra Basu || বাংলার শক্তিকথা ও কালিকথা খণ্ড. 2 || সমুদ্র বসু
₹400.00



Reviews
There are no reviews yet.