জীবনের অভিজ্ঞতা থেকে যা শিখেছি, যা পেয়েছি ,গল্প-উপন্যাসের আকারে তা-ই সাজিয়ে তোলবার ইচ্ছা ছিল বহুদিনের। দীর্ঘ লোকডাউন সেই সুযোগ এনে দিলো। লিখতাম আমি অবশ্যই। হয়তো আরো অনেক পরে। কিন্তু সুযোগটা এসে গেলো। তবে মনে রাখবেন, বাস্তব ঘটনার সঙ্গে আমার গল্পগুলোর কোনো মিল নেই। মিল কেউ খুজতেও যাবনে না। যদি কারোর জীবনের ঘটনার সঙ্গে আমার গল্পের কোনো চরিত্রের বা গল্পের কোনো ঘটনার সঙ্গে এতটুকুও মিল কেউ খুঁজে পান, মনে রাখবেন, তা হবে একান্তই কাকতালীয়।
গল্পের প্রয়োজনে বেশ কিছু চরিত্র আমি তৈরী করেছি। স্বাভাবিকভাবেই প্রধান চরিত্রগুলোতে একটু অতি নাটকীয়তায় এসেগেছে। এমামের গল্পের প্রধান চরিত্রগুলো ওকালতি জগতের সঙ্গে যুক্ত। খুব সাধারণ ঘরের সাধারণ মানের ছেলেমেয়েরাও যে ‘হিরো’ হয়ে উঠতে পারে, এমামের গল্প তারই প্রমান। অতি সাধারণ ছেলেমেয়েরা আমার গল্পের চরিত্র। তারা ‘অসাধারণ’ চরিত্রদের সঙ্গে টক্কর দেয়, হেরে যায়। কিন্তু, পরে যায় না। আবার ওঠে, লড়াই করে। সাধারণ মানুষের পশে এসে দাঁড়ায়।
এতদিন আপনারা, ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’, ‘কিরীটি’ পড়েছেন। আবার পড়ুন এমন চরিত্র নিয়ে গল্প, যারা উকিল, সমস্যার সমাধান করছে।
আবার বলছি এমামের গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের কোনো মিল খুঁজতে যাবেন না, প্লিজ।
Bengali Books, Fiction, Thriller
Gorader Arale || Jayantanaryan Chattapadhyay || গরাদের আড়ালে || জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
₹275.00



Reviews
There are no reviews yet.